সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

যার মাঝে নেই "আশা"

যার মাঝে নেই "আশা" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার মাঝে নেই আশা ও ভাই 
ভরসা কেমনে পাবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 

বুক ভরা আশা নিয়ে 
থাকো ময়দানে, 
জমিনে না পেলে তুমি 
পাবে আসমানে । 
রবের ওয়াদা হবেই পূরণ 
সবর করতে হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… 

চাওয়া যদি না হয় তোমার 
ওই জান্নাত, 
কেমন করে পাবে তুমি 
রবের মোলাকাত । 
নিশিরাতে দুহাত পেতে 
চাইতে তোমায় হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...