বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

তুমি কি দেখো স্বপ্ন

তুমি কি দেখো স্বপ্ন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি দেখো স্বপ্ন 
দ্বীন কায়েম করার, 
তবে তোলো স্লোগান ময়দানে 
আল্লাহু আকবার । 

যারা স্বপ্ন দেখেছে এই ভুবনে 
জীবন করেছে বলিদান, 
বিনিময়ে পেয়েছে ভালোবাসা 
পেয়েছে জান্নাতি সম্মান ।
এমনি পাওয়া পাবে তুমি ওগো 
যাও হয়ে আল্লাহর ।
তুমি কি দেখো……………… 

স্বপ্ন ছাড়া সব হতাশার পথ 
তাই বুকে রাখো আশা, 
দুদিনের তামাশা ভুলে গিয়ে 
গড়ে তোলো ভালোবাসা । 
সেদিন তো আর নই বেশিদিন  
পাবেনা সময় ভাববার ।
তুমি কি দেখো……………… ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...