রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

জলসিঁড়ি অঙ্গনে

জলসিঁড়ি অঙ্গনে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বপ্নরা বড় হয় 
সাধ্য কেন নয়, 
পাবে জলসিঁড়ি অঙ্গনে 
রবের পরিচয় । 
সুরে সুরে তাই মোরা 
যায় গেয়ে শিল্পীরা 
স্বল্প কথায় ছন্দ তালে 
সবই বলা হয় । 
স্বপ্নরা বড় হয়………… 

নবীজীর শানে শত 
গেয়ে যায় গান, 
দরূদ পাঠায় মোরা 
খুলে এ প্রাণ । 
মোরা জলসিঁড়ির শিল্পীরা 
করেছি এ পণ, 
গানে গানে গেয়ে যাবো 
রবের পরিচয় ।  
স্বপ্নরা বড় হয়………… 

জীবনের কথা গুলো 
বলে যাবো গানে, 
যে কথা গুলি আছে ওই 
বলা কুরআনে । 
মোরা হাদীসের আলোকে 
জীবন নেবো রাঙ্গিয়ে 
সত্য কথা সত্য পথের 
দেবো পরিচয় । 
স্বপ্নরা বড় হয়………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...