মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কলমের কালি জানি

কলমের কালি জানি  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কলমের কালি জানি 
যাবে ফুরিয়ে, 
শেষ হবেনা লেখা 
তোমার গুনগান ।
দাও হে দয়া মালিক হৃদয়ে আমার 
তোমারই দয়া অফুরান । 

তোমার কাছেই সকল চাওয়া 
মনের কথা সব, 
মন দরিয়ার কথা গুলো 
জানো হে রব । 
তাইতো আমি চাইগো পেতে 
দুহাত তুলি গভীর রাতে,  
তোমার কাছে এই মিনতি 
আমাদের কল্যাণ । 
কলমের কালি…………… 

এই ধরনীতে গজব নাযিল 
করেছো জানি তুমি, 
তুমিই আবার সুপথ দাতা 
মোদের কল্যাণকামী । 
তোমার রহম ছাড়া জানি 
ছাড় পাবেনা জ্ঞানী গুণী, 
মোদের প্রতি মায়ার চোখে 
রহম করো দান ।
কলমের কালি……………।। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...