রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

এসো আমরা সূর্য হয়ে

এসো আমরা সূর্য হয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসো আমরা সূর্য হয়ে 
আঁধার করি দূর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 

এসো সমাজের রন্ধ্রে-রন্ধ্রে দেখো 
শিয়ালের হাঁক, 
দু চোখে দেখেও তুমি
কেন হওনা অবাক । 
পশুরাও দেখে পায় লজ্জা 
সকাল দুপুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা……………… 

এসো চাঁদের হাসি ছড়িয়ে 
সমাজকে নেয় সাজিয়ে, 
রংধনুর ওই রঙে বরণ 
করি সবাই এগিয়ে ।  
সেরাদের সেরা ওগো তুমি 
হয়োনাকো ভবঘুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা………………।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...