মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রবের পথে এসো

রবের পথে এসো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের পথে এসো 
সব বাধা পেরিয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে । 

এ জীবন ক্ষনিকের 
তুমি তা জানো কি, 
নেই থেমে সময় ওই 
ভেবে দেখেছো কি ! 
দ্বীনের পথে এসো 
মনটাকে জাগিয়ে,
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।  
রবের পথে…………

বুকে পাথর নিয়ে বেলাল 
পড়ে আহাদ আহাদ,
তত জালিমের জুলুম বাড়ে 
করে শত আঘাত । 
আহবান ছিলো এসো 
হক রবে বিজয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।
রবের পথে…………।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...