বুধবার, ২৬ জুন, ২০২৪

প্রতিটি কাজের মাঝে

প্রতিটি কাজের মাঝে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

প্রতিটি কাজের মাঝে 
চাই মোরা ভিন্নতা 
সদিচ্ছা রেখে ।
প্রেরণা জোগায় তোমার 
যে কথা যে ব্যথা 
প্রাধান্য দাও তাকে । 

কাজের গতিটাকে দিওনা থামিয়ে তুমি
নিজেকে দুর্বল ভেবে, 
শত বাধা বিপদেও থেকো অটুট অভাবেও 
দেখবে বিজয়ী হবে । 
জানি দুর্বল সেই তো 
বাতিলের মতো 
হতাশায় কাটায় যে জীবনটাকে । 
প্রতিটি কাজের মাঝে..............

সদা তুমি ব্যস্ত থাকো কুরআনের আহ্বানে 
প্রিয় নবীদের পথে, 
কলুষিত জীবন থেকে থাকো দূর দূরান্তে 
একথা নাও গেঁথে । 
তবেই তুমি পাবে জানি
নাজাতের ওই পথ 
রবের পক্ষ থেকে ।
প্রতিটি কাজের মাঝে..............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...