শনিবার, ১৫ জুন, ২০২৪

কুরআন বুঝে পড়তে হবে

কুরআন বুঝে পড়তে হবে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন বুঝে পড়তে হবে
প্রিয় নবীর বাণী, 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 

কুরআন সদা নাও গেঁথে 
হৃদয় মাঝে তুমি, 
তুমি তবে রবের কাছে
হবে অনেক দামী । 
সেই কুরআন বুকে ধারণ করো...
ওগো জ্ঞানী গুণী ।
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... 

মানব জাতির জন্য কুরআন 
পথ নির্দেশিকা, 
জ্ঞানীর জন্য সে পথটি তাই 
আলোর ওই শিখা । 
তাই আলোর মতো জীবনটাকে...
গড়বে তুমি জানি । 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... ।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...