রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আমার নবীর চিনলো না

আমার নবীর চিনলো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার নবীর চিনলো না 
তায়েফ বাসি বুঝলোনা 
মারলো পাথর গায়, 
ফেরেস্তারা রাগান্বিত হয়ে
মোর নবীকে জিগাই । 

ও আমাদের প্রিয় নবী 
তুমি চাইলে হবে সবই 
তোমার তরে হুকুম রবের 
পাহাড়টা উল্টায় । 

তারপরে শুনুন......

দয়ার নবীর দয়া দিয়ে 
বললো শোনো ফেরেস্তা, 
পাহাড় চাপা দিয়ে ওদের
করলে তুমি শায়েস্তা ।
আমি কাদের কাছে গিয়ে বলো 
করবো এই দ্বীনটি প্রচার, 
আমি কিসের নবী তবে 
পাবেনা মানুষ সুবিচার ! 
আমার নবীর চিনলো....…............

মায়ার নবী বিশ্ব নবী 
তিনি শ্রেষ্ঠ এই ধরায়, 
তাঁর ছোঁয়া পেয়েই কতো মানুষ 
দ্বীনের সাথী হয় । 
এমন নবীর চিনলো না....
সাইবা উতবা বগিরা, 
এই নিষ্ঠুরতার পরিচয়ে 
উঠবে সেদিন তারা ।
আমার নবীর চিনলো....…............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...