রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

এতিম শিশু

এতিম শিশু 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এতিম শিশু আসলো ছুটে
কোথায় আমার নবীজী,  
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 

আজ শোনার মতো নাইরে মানুষ
আমার কেহ নাই, 
আমার দুঃখের দুঃখি হবেন যিনি
তিনি আছেন মদিনায়। 
ও ভাই তোমার সাথে বলবো না...
বলো কোথায় আমার নবীজী । 
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 
এতিম শিশু................

আজ অসহায় মা থাকতে মা নাই 
নবীজিকে কয়, 
ছোট্ট শিশুর এমন কথা শুনে 
নবীজির অশ্রু বয়ে যায় ।
আমি যদি হই পিতা 
আর আয়েশা যদি হয় মা 
মনের দুঃখ মিটবে নাকি 
শোনো ও বাবাজি ।
এতিম শিশু................।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...