শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এই দাবদাহ

এই দাবদাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া ‍(কোলকাতা)

এই দাবদাহ যদি বলা হয়
আমাদের কর্মের ফল, 
তবুও তুমি হওনা সচেতন 
বলো এ কেমন কপাল ! 
এই দাবদাহ........…

আমাদের কর্মের কারণে 
রবের পক্ষ থেকে আসে গজব, 
আযাব আসে অশ্লীলতাতে 
শোনো নয় একথা গুজব । 
এসো রবের কাছে তাই দুহাত তুলে চাই 
কবুল করো আমাদের আমল । 
এই দাবদাহ........…

অতি বৃষ্টি অনাবৃষ্টি
এই জমিনের বদ দোয়া, 
প্রকৃতির এই নিয়মটাকে 
নিয়মে না মেনে নেওয়া । 
অবাধ্য হওয়াতেই রব রাগান্বিত হয় 
এসব আমাদের বদ আমল ।
এই দাবদাহ........…।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...