রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শহীদি ফুলের মালা রেখে দিও

শহীদি ফুলের মালা রেখে দিও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শহীদি ফুলের মালা রেখে দিও প্রভু তুমি
আমাদের নসিবে । 
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 

আমাদের সম্মুখে জালিমের কারাগারে 
কতো ভাই হয় যে শহীদ, 
ফাঁসির দড়িতে ওই যায় ছুটে হেসে 
দেখো দ্বীনের মুজাহিদ ।
তেমনি ঈমান দাও ওগো মাবুদ দয়াময়
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. 

শহীদি তামান্না যার মাঝে নেই 
বলেছো তুমি মুনাফিকের মৃত্যু তার, 
লোকদেখানো কাজ বৃথা হবে বলেছো 
এ আমল আছে যার যার । 
আমাদের মাবুদ তুমি করো হিফাজত 
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...