বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মরণের পরের হিসাব



মরণের পরের হিসাব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মরণের পরের হিসাব 
জানতে যদি মন, 
কখোনোই ধোঁকায় পড়ে 
কাটতো না জীবন । 
মরণের পরের............. 

কখোনো পড়তে না ওই
মায়ার জালে, 
কখোনোই কাটতো না দিন 
মিথ্যা বলে । 
তখনও পেতে সময়... 
গড়তে জীবন, 
নিজেকে করতে তুমি 
পুনঃ গঠন । 
মরণের পরের............. 

তুমি কখনোই ছলচাতুরি 
করতে না, 
হিসাব ছাড়া অসৎ পথে
চলতে না ।  
তুমিই সদা করতে তখন...
কুরআন সাধন, 
যে কুরআন এসেছে ওই 
গড়তে জীবন । 
মরণের পরের............. ।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...