বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

জায়নামাজে কাটলে সময়

জায়নামাজে কাটলে সময় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জায়নামাজে কাটলে সময়
রবকে পাবে ভাই,
রবকে খুশি করতে তুমি 
যাও চলে সিজদা'ই । 
ওই সিজদাতে রবের ডেকে 
মনের কথা বলতে হয় । 
জায়নামাজে কাটলে.......... 

রবের প্রতি আস্থা যদি 
না থাকে তোমার, 
কেমন করে পাবে তবে 
রবের ওই দিদার । 
সেই দিদার পেতে রবের দ্বারে 
হাতদুটি ভাই তুলতে হয় । 
জায়নামাজে কাটলে..............

রবের আদেশ মেনে যদি
যায় কেটে দিন,
তবে তুমিই হবে সম্মানীত 
জানি যে সেদিন । 
তাই রবের ভালোবাসা পেতে 
পথেই তোমার থাকতে হয় ।
জায়নামাজে কাটলে..............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...