মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

সুস্থ মনের খুবই প্রয়োজন

সুস্থ মনের খুবই প্রয়োজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মনের ভেতর মন থাকে 
যায় না দেখা দূর থেকে, 
সেই মনটাকে সুস্থ রাখার 
খুবই প্রয়োজন । 
মনের সাথে দ্বন্দ্ব হয় 
এমন কাজের অভাব নাই, 
সেই কাজ'থেকে বাঁচতে তোমার 
রাখো মনের বাঁধন ।
মনের ভেতর মন.............

আঁধার তো আর নয়তো দিন 
আলোয় আলোয় হয় রঙিন 
দিনের তবু রাতের প্রয়োজন । 
মনের ব্যাধি মন থেকে 
দাও সরিয়ে আজ থেকে 
দেখো রবের নিখুঁত আয়োজন । 
মনের ভেতর মন.............

সৃষ্টি রবের এই ধরাতে 
কতো মন ওই প্রতিঘাতে 
টিকিয়ে রাখে জীবন । 
সেই জীবনের জীবন পথে 
বন্ধু করো রবের সাথে  
হোকনা তাতেও মরণ ।
মনের ভেতর মন.............।। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...