মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

নষ্ট

নষ্ট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

নষ্ট কারো করোনা,
নষ্ট তুমি হয়োনা । 
হিসাব ছাড়া তুমি কিন্তু 
নাজাত পাবে না, 
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............

নষ্টামিতে কাটলে সময় 
জীবন হবে বরবাদ, 
দিকে দিকে বেড়ে যাবে 
ফ্যাসাদ আর ফ্যাসাদ ।
তাই বলবো তোমায় শোনো ওভাই.... 
সময় নষ্ট করোনা ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............  

কত অবুঝ ভাই-বোনেরা 
হয়রানি হয় পথে ঘাটে, 
সঠিক দিশা না পাওয়াতেই 
অসৎ পথে দিন কাটে । 
এই সমাজের দিশা দিতে ওভাই....
বসে তুমি থেকো না ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো.............. ।‌।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...