সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

তাকওয়া

রোজার লিরিক 

তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

চাঁদ দেখো.. রোজা রাখো..
ঈমান শক্ত করো,
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।

রোজা রাখো নিয়ম জেনে 
রোজা কেন জানো!
অনাহারের খাবার দিতে
তুমি ভুলবেনা কখনো । 
রোজা মোদের বাড়ায় ঈমান 
জীবন শুদ্ধ করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........

রোজা তো নয় শুধু শুধু 
উপবাস থাকা,
মিথ্যা অসৎ চুরি ব্যভিচার 
থেকেও দূরে থাকা ।
হালাল হারাম জেনে বুঝে 
রোজা পালন করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...