মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

তোমাকেই হতে হবে লাশ

তোমাকেই হতে হবে লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমাকেই হতে হবে লাশ,
একথা হয়ে আছে ফাঁস ।
তবে কেন রবের প্রতি... 
এতো কম বিশ্বাস !

দাদা এলো বাবা এলো 
আসবে ছেলে জানি,
দাদার কাঁদে নাতির লাশ 
কখনো কি দেখনি ! 
এমন চলে যাওয়াটা'কে... 
করো না উপহাস! 
তোমাকেই হতে হবে.......... 

অট্টালিকা বানাও তুমি 
ক'দিন থাকবে বলে, 
হাজার বছর বাঁচার কি আর
সুযোগ তুমি পেলে? 
তবে কেন স্বপ্নের পিছে... 
জীবন হয় হাঁসফাঁস ! 
তোমাকেই হতে হবে.......... ।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...