সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

লাশ

লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো লাশ দেখি মোরা 
আমি লাশ নই, 
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

এই ধরাতে সৃষ্টি তাহার
আছে যতো মাখলুকাত, 
সেরা সৃষ্টি আমরা মানুষ 
দেখুন কুরআনের আয়াত । 
তবু কেন যায় ভুলে যায়..... 
শয়তানের অনুগত হই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

যিনি দিলেন তোমার আমার 
বোঝবার মতো মন, 
তার নিয়ামত কেমনে ভুলে 
যাও রে নাফারমান । 
সময় তোমার আর বেশি নয়.... 
একথা মিছে নই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... ।। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...