মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

চলো না যায় বেড়াতে

চলো না যায় বেড়াতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়, 
যেখানে পাখিদের কলরবে ভোর হবে 
সেই ঠিকানায় । 
হোকনা সে বহুদুর  
শীত আনন্দে সুমধুর  
চলো না কন্ঠ ছাড়ায় ।
চলো না যায় বেড়াতে........... 

যেখানে হিমেল হাওয়া ওই
যায় বয়ে যায়, 
যেখানে শিশির ভেজা বনে দুটি 
পা ভিজে যায় ।  
যেখানে ফুল গোলাপী ছড়ায় সুরভী
আপন ভাবনায় ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........

এই ধরাতে রবের সৃষ্টি 
কতো'ই যে নিয়ামত, 
রাতে দিনে অজানাতে
মোরা করি উপভোগ । 
চলো না ওই কুয়াশার মাঝে আশার 
চাওয়া'টি চেয়ে নিই ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...