বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

রহমান

রহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

রহমান..রহমান..রহমান..রহমান..

রহমান তোমার মতে তোমার পথে 
আমাকে কবুল করে নাও, 
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান ওই আকাশের হুরবালারা
তোমার হুকুম মানে, 
রহমান চাঁদ সূর্য গ্রহ তারা 
মগ্ন তোমার ধ্যানে ।
রহমান তোমার রহম ধারা বোঝার... 
দাও তাওফীক দাও।
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান তোমার নামেই ওই পাপিয়া 
গান গেয়ে যায়,
রহমান ফুল কলি'রা ছন্দ তালে
খোশবু যে ছড়ায় ।
রহমান তোমার হুকুম মেনে চলার...
দাও তাওফীক দাও।  
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান..
রহমান তোমার মতে........... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...