বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

জানিনা কতদিন

জানিনা কতদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জানিনা কতদিন কথা বলার 
সুযোগ আছে, 
ফোরালে সময় যেতে হবেই 
রবের কাছে ।
তাইতো রেখে যেতে চাই 
কিছু গান... 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার কাজের মাঝে খুঁজে পেতে চাই
রব যে তোমার, 
অহংকারে যেন নিজেকে না করি শেষ 
হে পরওয়ারদেগার । 
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার থেকে তুমি নাও সবকিছুই 
বিনিময়ে দিও জান্নাত,
তোমার কাজে সদা ব্যস্ত থাকার 
দাও আমায় হিম্মত ।  
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান ।
জানিনা কতদিন............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...