সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

যন্ত্রণা তোকে

যন্ত্রণা তোকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাই
বলবো'রে কৌশল ।  

যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
সালাত সহজ পথ, 
সালাত মাঝে পাবি রে তুই 
রবের মুলাকাত । 
দেখবি তখন বেড়ে যাবে... 
অনেক মনোবল ।
যন্ত্রণা তোকে...........

তুই প্রিয় নবীর বানী থেকে 
পাবি শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
কঠিন যন্ত্রনা । 
তাই কুরআন বুকে চল'না ছুটে 
হোক কোলাহল ।
যন্ত্রণা তোকে...........।।
________________________
যন্ত্রণা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা...
যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা...
যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
তাই বলবো'রে কৌশল । 

শোনো বন্ধু তুমি সালাত মাঝে 
তোলো দুটি হাত, 
মনের কথা জানাও তারে  
করো রবের মুলাকাত । 
দেখবে তোমার বেড়ে যাবে...
অনেক মনোবল ।
যন্ত্রণা........ 

তুমি প্রিয় নবীর বানী থেকে 
পেয়ে যাবে শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
তুমিই হবে দিওয়ানা । 
তাই কুরআন বুকে নাও গো তুলে...
হোক কোলাহল । 
যন্ত্রণা........।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...