সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
রব্বুল আলামীন, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 

জালিমের হাত থেকে রক্ষা করো প্রভু 
আল্ কুদ্দুস ফিলিস্তিন, 
গায়েবী সাহায্য দাওগো ওগো তুমি
বাঁচাতে এই দ্বীন । 
ওগো তোমারি কাছে করি এই মুনাজাত 
নিত্য দিন, 
দুহাত তুলে কাঁদে, কাঁদে আকাশ 
কাঁদে জমিন । 
হাজারো শিশু নারী......... । 

বিশ্ব আবার দেখুক দীপ্ত ঈমানী 
বদর প্রান্তর,
মোরা হবো না ভীত দাও শক্তি 
এই অন্তর । 
তোমারি কাছে তাই এই মুনাজাত 
হে অনন্ত অসীম, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 
হাজারো শিশু নারী......... । ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...