সোমবার, ৭ আগস্ট, ২০২৩

শিক্ষাঙ্গনে চলো

শিক্ষাঙ্গনে চলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মানুষ গড়ার ওই পীঠস্থান
নির্মল সুন্দর ধ্যান,
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান । 

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

নৈতিকতার আলো জাগিয়ে তোলো 
দিকে দিকে শিক্ষাঙ্গনে, 
অশ্লীলতা মাদক দূরীকরণে 
শপথ নাও তুমি প্রাণে । 
আদর্শ সমাজ গড়বে তুমি 
তোলো এই শ্লোগান ।
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

এসো হিংসা-ঘৃনা সব ভুলে যায়
আদর্শ মানুষ হতে, 
স্কুলছুট নয় করতে শুরু 
চলো যায় একসাথে । 
গণতন্ত্র ফেরাতে তুমি আমার 
এসো গড়ি শিক্ষাঙ্গন । 
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...