বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এসো শিক্ষার মাঝে রাখি

এসো শিক্ষার মাঝে রাখি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো শিক্ষার মাঝে রাখি নৈতিকতা 
মানবতা শেখায় ভদ্রতা, 
এসো বিবেককে করি জাগ্রত 
ছুড়ে ফেলে দিই দুর্বলতা । 

যে শিক্ষা আমাদের 
দেখায় সুপথ, 
সেই পথেই আছে 
জানি রহমত । 
জান্নাত খুঁজে নাও তুমি সে পথে 
আনতে জীবনে সফলতা । 
তুমি...আনতে জীবনে সফলতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....

যে শিক্ষা সমাজকে
অন্ধ রাখে, 
সেই অন্ধ শুধুই 
মন্দ দেখে ।
রবের আদেশ সে অমান্য করে 
জীবনে বয়ে আনে হীনমন্যতা ।
সে...জীবনে বয়ে আনে হীনমন্যতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...