সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তুমিই সবকিছু দাও জুগিয়ে

তুমিই সবকিছু দাও জুগিয়ে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি সবকিছু দাও জুগিয়ে
ওগো রব...
তুমি সবকিছু দাও জুগিয়ে
হে আমার রব । 

তুমি এই জমিনে সূর্য দিয়ে 
দিয়েছো আলোর প্রভা, 
নানান রঙে ফুল কুসুমে 
দিয়েছো ভরিয়ে শোভা । 

দিয়েছো ঢেলে বৃষ্টি তুমি 
সৃষ্টি করেছো সব, 
আকাশ পানে চেয়ে চেয়ে 
মোরা করি অনুভব । 
তোমারই দয়ায় দাও ভিজিয়ে 
হে আমার রব । 
হে আমার রব । 

তুমি ভালোমন্দ বুঝবার মতো 
দিয়েছো একটি মন, 
সুখে দুঃখে থাকতে পাশে 
আরো দিলে প্রিয়জন । 

দিয়েছো সুখের জন্য তুমি 
স্ত্রী পুত্র ঘর, 
তবুও তোমায় ভুলেছি সদা 
কাঁদেনা এই অন্তর । 
দাওগো দয়া তোমারই মায়া 
হে আমার রব । 
হে আমার রব । । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...