সোমবার, ১৭ জুলাই, ২০২৩

মাসজিদ গুলি

মাসজিদ গুলি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাসজিদ গুলি বিচারালয়
আবার হয়ে উঠুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

আসুক ফিরে ওমরের যুগ 
আসুক ফিরে আসুক, 
বিশ্ববাসির মাঝে দাও ছড়িয়ে 
সুখ অফুরন্ত সুখ । 
থাকবে না আর হানাহানি 
মাজলুমানের দুঃখ্ । 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

যে বিচারে আপন হলেও 
পায় না ছাড়া, 
অপরাধী শাস্তি পাবে 
ধারা এটাই ধারা ।
হোক কায়েম আবার ইনসাফ 
বিশ্ব আবার দেখুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...