রবিবার, ৯ জুলাই, ২০২৩

তুমি ক্লান্ত হয়োনা

তুমি ক্লান্ত হয়োনা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ক্লান্ত হয়োনা
এখনো অনেক সময় বাকি,
স্বপ্নের বীজ রোপণ করো 
তোমাকেই অন্তরে রাখি...
মোরা তোমাকেই অন্তরে রাখি.....
তুমি ক্লান্ত হয়োনা..... ।

তুমি ওমরের মতো
শপথ করো, 
আবুবকরের মতো খেলাফত 
কায়েম করো । 
দেখবে তবে তুমি হবে বিজয় 
নিরাপদ পথ পেতে এখনো বাকি....
নিরাপদ পথ পেতে এখনো বাকি ।
তুমি ক্লান্ত হয়োনা..... 

হায়নার দল পিছু নেবে 
তুমি ভয় পেয়োনা, 
হায়নার মতো তুমি নিজেকে 
গড়ে তুলনা । 
আসবে বিজয় দিনের শেষে 
এসো ধৈর্য মোরা রাখি....
এসো ধৈর্য মোরা রাখি ।
তুমি ক্লান্ত হয়োনা..... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...