মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মাটির খাঁচায় বেঁধে

মাটির খাঁচায় বেঁধে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাটির খাঁচায় বেঁধে তোরে 
আমি রাখি কেমন করে, 
আসলে ডাক যাবি রে তুই 
জানি সব ছেড়ে রে... 
জানি সব ছেড়ে ।

তোরই জন্য বেঁধেছি ঘর 
বসত করবি বলে, 
থাকবি রে তুই অনেক সুখে 
দুঃখ বেদনা ভুলে ।
তুই মনের আশা তছনছ করে 
গেলি উড়ে অজানা নীড়ে । 
মাটির খাঁচায়.... 

আশা আমার তোরে নিয়ে
থাকবো জীবনভর, 
এই দুনিয়ার মায়ায় তোকে 
করেছি আদর । 
ছিলি রে তুই বন্দী খাঁচায় 
তবু কেমনে গেলি উড়ে ।।
মাটির খাঁচায়.... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...