রবিবার, ১১ জুন, ২০২৩

এই বেকারত্ব

এই বেকারত্ব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এই বেকারত্ব.. চলবে 
আর কতো দিন..
সময় যে কাটে না 
অর্থ বিহীন.. ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে  
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 

দেখো বেকারত্বের জ্বালা 
হয় কতো কষ্টের, 
তবু খেলছো ছিনিমিনি 
তুমি নিয়ে ওদের ।
বিসর্জন দিয়েছো নীতি
রাখোনি তুমি প্রতিশ্রুতি 
গঙ্গায় ভেসে আসেনি জনগণ...।  
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 
এই বেকারত্ব....…. 

কতো শিক্ষিত ভাই বোনেদের 
হচ্ছে জীবন নষ্ট,
আজ কেবা কারা তাদের
দেখে পাই কষ্ট । 
ধনী লোক ধনী হয় 
গরীব আরো বেড়ে যায় 
আসবে কবে বলো সুদিন... ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... ।।
এই বেকারত্ব....…. 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...