বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

মা কতো ব্যথা চাপা দিয়ে

মা
কতো ব্যথা চাপা দিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো ব্যথা চাপা দিয়ে
রাখে আমার মা,
নিরবে যায় সয়ে যায়
হাজার যন্ত্রণা । 

সেই মাকে গালি দাওগো তুমি
কেমন করে ভাই,
তোমার মাঝে ভালোবাসা 
নাই কি মোটেই নাই ।
আঁতুর ঘরে কেঁদে ছিলে 
নিলো তোমায় কোলে তুলে 
সেই মাকে তুমি একটু চেনার 
চেষ্টা করলে না ।

বলো সেই মাকে তুমি
কেমনে রাখো বৃদ্ধাশ্রমে, 
যে মা হারালে পাবে না আর 
জন্ম জনমে ।
সেই মাকে ছাড়া কেমনে থাকো 
তাঁকেই আবার কষ্টে রাখো 
সময় থাকতে মায়ের পরশ 
নিতে পারলে না ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...