মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মানবতা কাঁদে

মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো মা আছে সুয়ে 
পথের ধারে, 
কতো বাবার জীবন কাটে 
অনাহারে। 
কতো শিশু পথে পথে লোকের দ্বারে, 
দুমুঠো খাবার তরে ভিক্ষা করে । 

কতো ভাই মিথ্যা কেসে 
বন্দী ঘরে,
কতো বোনের ইজ্জত ওরা
নষ্ট করে । 
কতো জীবন অবহেলায় যায় যে ঝোরে, 
ধুঁকে ধুঁকে মানবতা কেঁদে মরে । 

কতো রক্ত দিলে পরে 
শান্তি ফেরে, 
কতো মুক্তি মুক্তি পাবে
নির্বিচারে । 
কতো জালিম হিদায়াত নিয়ে আসবে ঘরে, 
বুক ভরা সাহস নিয়ে ওমরের মতো করে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...