বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

লাব্বাইক

লাব্বাইক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার কাছে তুলি দুহাত
কবুল করো এই মুনাজাত, 
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...

সব ইবাদাতের বদলা তুমি
দিয়েছো শুধুই সাওয়াব, 
করলে হজ্জ করবে জানি 
তুমি মোদের নিষ্পাপ । 
সেই আশাতেই বারেবার
ইবাদাতে কাটায় রাত ।
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক... 

সৎ হাজীদের সাথে আমায় 
করো তুমি সামিল, 
তোমার দয়ায় দাও রাঙিয়ে 
আমাদের এই দিল । 
মনে বড়ো আশা আমার 
শয়তানেরই করবো আঘাত, 
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...