শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

অন্ধ বিবেক

অন্ধ বিবেক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমত নিয়ে আসছে ও ভাই 
তোমার কাছে রমাদান,  
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আর কতো দিন অন্ধ সেজে 
থাকবে পৃথিবীতে, 
রব যে তোমায় ভালোবাসে 
এসোনা ভালো পথে ।
এমন সুযোগ আর পাবেনা 
পড়ে দেখো আল্ কুরআন, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আহলান সাহলান শাহারু রমদান 
আহলান সাহলান মাহে রমদান ...

কতো দুঃখী পায় না খেতে 
ঘোরে পথে পথে, 
তোমার যাকাত দাও না কেন 
তুলে ওদের হাতে । 
ওরা অসহায় তুমি সহায় 
সবই তো তার দান, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...