শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

জীবন মানে

জীবন মানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জীবন মানে নয় তো ও ভাই
আসা আর যাওয়া, 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া । 

কদিন বা থাকবে তুমি 
এই পৃথিবীতে, 
আমলনামা নাও গুছিয়ে 
পাপের মুক্তি পেতে । 
হেলা ফেলা করোনা ভাই 
অনেক দামী জীবন পাওয়া ।
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।  

কাটাও সময় যদি তুমি 
বিলাসীতার মাঝে, 
উঁচু উঁচু দালান কোঠা 
লাগবে কি কাজে ? 
যদি না কাজে আসে 
তবে হলো শাস্তি কিনে নেওয়া । 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...