বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

কুরআনের মাস

কুরআনের মাস
তরিকুল ইসলাম খালাসী (কলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমতের মাস এলোরে
বরকতের মাস এলো ,
মাগফিরাতের মাস এলোরে 
নাজাতের মাস এলো ।।   
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

কামা কুঁতিবা আলাল্লাজিনা মিন কবলেকুম
লা আল্লাকুম তাত্তাকুন ।

হাজার পাপের পাপী তুমি 
পাপের ক্ষমা পেতে, 
এই মাসে লুটিয়ে পড়ো 
তুমি সিজদা তে । 
রবের কাছে দুহাত তুলে
চাওগো তুমি প্রাণ খুলে 
পাবে পরিত্রাণ ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

 
ওই কুরআনে লেখা আছে 
ভালো হবে কেমন করে, 
রাখলে রোজা পাবে মজা 
রব যদি নেয় কবুল করে ।
তাইতো তুমি বারে বারে 
সুযোগ মত রবের দারে 
করোগো আদান প্রদান ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...