বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

কাল হাশরের ময়দানে

কাল হাশরের ময়দানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কাল হাশরের ময়দানে 
উঠবেনা পা জবাব বিনে  
করবে কি তখন..
তুমি করবে কি তখন ।
এই দুনিয়া যার কারণে 
করলে ক্ষতি অকারণে 
সেদিন সে হবেনা আপন..
তোমার হবেনা আপন ।

মিছে আশা ভালোবাসা
স্বপ্ন যদি হয়, 
কেমনে পাবে বলো তুমি 
খোদার পরিচয় !
কি বা কাজে আসবে সেদিন 
এই গোছানো ধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন । 

বাড়ি গাড়ি কোনো কড়ি 
আসবে না রে কাজে, 
রেশমী পোশাক দিয়ে বলো 
কি লাভ হবে সেজে ! 
থাকবে পড়ে সবকিছু যে
ছিঁড়বে তবু বাঁধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...