মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

আমি তো তোমার নামে

আমি তো তোমার নামে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আমি তো তোমার নামে
তোমার শানে গায় রাব্বানা, 
আমি তো তোমার প্রেমে 
পাগল হয়ে দিল দিবানা । 
তুমি মোর অন্তর জামি 
আমি যে তোমার প্রেমী 
তোমায় পেতে চাই এ মন 
মনের বাসনা । 

তুমি মোদের দাওগো রিজিক
না চাওয়াতেই জানি, 
দিয়েছো আরো অশেষ নিয়ামত 
আবে জমজম পানি । 
সবই জানি তোমার দয়া 
অন্য কিছুইনা । 

তোমার রহম ধারায় বরকত 
দিয়েছো প্রতিটি কাজে, 
করি এ বিশ্বাস তুমি যে স্রষ্টা 
শুধু তোমাকেই সাজে ।
তোমার দেওয়া নিয়ামতের 
নেই তুলনা । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...