মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

অসৎ চিন্তা থেকে

অসৎ চিন্তা থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া

কেউ না দেখুক দেখছে আল্লাহ 
এই কথাটা মনে রাখো, 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 

হয়তো তুমি সারা জীবন
করলে ভালো কাজ, 
তারই মাঝে মাঝে মাঝে 
করেছো অসৎ কাজ । 
সেই পাপের জন্য ক্ষমা 
চাইতে ভুলো নাকো । 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 

জার্রা সম ভালো কাজের 
পাবে প্রতিদান, 
নাও দেখে নাও ওই দুচোখে 
পবিত্র কুরআন । 
এই কুরআন খোদার বিধান 
তুমি মনে রেখো, 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...