শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

রাসুলের প্রেম

রাসুলের প্রেম
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রাসূলের প্রেম নেই যার মাঝে 
সে হৃদয় তো পোড়ো ঘর, 
তার চলা বলা সব কিছুতেই 
থাকে কুৎসিত অন্ধকার । 

রাসুলের ভালোবেসে ছিল 
ওমর আলী আবু বকর, 
শত সাহাবার প্রমাণ দিতে তাই 
হয়েছিল বদর । 
রাসুলের অপমানে কাঁদে না যদি 
তোমার ওই অন্তর, 
জানবে তবে তোমার হৃদয় 
আছে কুৎসিত অন্ধকার ।

রাসুলের ভালোবেসে তুমি 
দাও সরিয়ে মনের আঁধার,
রাসুলের প্রেম তবে পাবে 
পাবে হাউজে কাউসার । 
উম্মত উম্মত করবে সদা 
সুপারিশ করবে তোমার আমার, 
সেই রাসুলের আদর্শকে 
নাও জীবনে মেনে একবার ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...