মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কার দয়ায়

কার দয়ায় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঝাকে ঝাকে পাখি ওড়ে 
পাখির আহার কে মিলায় ?
নানান রঙে ফোটে ফুল 
ফুলের সুভাষ কে ছড়ায় ? 

কার দয়ায় এই যে জীবন...
এত মধুময় এত মধুময় ।


কার সৃষ্টি এই পৃথিবীর 
নদী ও নালা, 
ওই সাগরে কোথায় ছিল
এতো মাছের মেলা ?

তারা কার হুকুম মেনে চলে... 
বলতে পার ভাই বলতে পার ভাই ? 

কার হুকুমে ঘড়ির কাঁটা 
সময় দিতে থাকে ?
তাইতো তোমায় বারেবারে 
মুয়াজ্জিন ডাকে । 

সেই ডাকেতে দাওগো সাড়া...  
বন্ধু ও আমায় বন্ধু ও আমায় ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...