রবিবার, ৬ নভেম্বর, ২০২২

জীবন নামের ঘড়িটাকে

জীবন নামের ঘড়িটাকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

জীবন নামের ঘড়িটাকে অচল বানালি,
এমন দামি জীবনটাকে
কেমনে ভুলে গেলি রে তুই
কেমনে ভুলে গেলি ?

নয় তো দামি সোনাদানা
তোর জীবনের থেকে,
ওরে থাকলে জীবন তবে দামি
যা যাবি সব রেখে ।
এমন সুযোগ আর পাবিনা
উড়লে পরান পাখি রে তোর
উড়লে পরান পাখি ।

এই জীবনেরই জীবন পথে
বাঁধতে হবে ঘর,
ওরে আজকে যারা আপন তোরে
করবে সেদিন পর ।
সময়টাকে লাগাও কাজে
আর বা কদিন বাকি রে তোর
আর বা কদিন বাকি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...