রবিবার, ৬ নভেম্বর, ২০২২

আত্মহত্যা মহাপাপ

আত্মহত্যা মহাপাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আত্মহত্যা মহাপাপ
যেও না ভাই ওই পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

এই যে জীবনকে যারা
না শুকুর করে,
শান্তি কী তা চিনবে না সে
তার জীবন ভরে ।
তাই তো বলি জীবন কাটাও 
দ্বীন ইসলামের পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

দুঃখ কষ্ট সব কিছু যে
হয় রে খোদার পরীক্ষা,
তুমি যেন পদে পদে
নিতে পারো শিক্ষা ।
তাই তো তোমার থাকতে হবে
ধৈর্যশীলদের সাথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...