মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রহমানের দয়া থেকে

রহমানের দয়া থেকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

রহমানের দয়া থেকে
নিরাশ হয়ো নাকো,
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।

যার দয়াতে তুমি সৃষ্টি
সৃষ্টি এই জগৎ,
তারই দেওয়া এই যে হাওয়া
অফুরন্ত নিয়ামত ।
তবু তুমি সেই রবেরই
কেমনে ভুলে থাকো !
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।

যার দয়ার শুকুর গুজার
সব যে সৃষ্টি করে,
অতি দায়ার সৃষ্টি মানুষ
ভুলে কেমন করে !
সেই রবের‌‌ই ভালোবাসা
এই জীবনে মাখো ।
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...