বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

অনন্তকাল রেখো জারি


অনন্তকাল রেখো জারি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

অনন্তকাল রেখো জারি
আমাদের আমল,
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

তোমার দয়া ছাড়া মোরা
নাজাত পাবোনা,
তুমি মোদের মেটাও জানি
মনের বাসনা ।
তোমার দয়ার আশায় আমার
হয় যে মন ব্যাকুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

চাই না আমি তোমার কাছে
সম্পদশালী হতে,
চাই যে আমি বারেবারে
পাপের মুক্তি পেতে ।
আমার প্রতি রহম করো
তুমি যে নির্ভুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...