রবিবার, ৬ নভেম্বর, ২০২২

সেরা নবী

            সেরা নবী
তরিকুল ইসলাম খালাসী

তুমি নবীদের সেরা নবী,
তোমার কাছে হার মানে রবি ।
তুমি ছাড়া কেউ জান্নাতি হবে না,
তাই স্বপ্নে দেখতে চাই তোমার ছবি ।

তারার আলোতে পথ
যায় না দেখা,
তোমার দেখানো পথে
অন্ধ যায় একা ।
তোমার দেখানো পথ সরল সোঁজা
তাই জীবনে মেনে নিয়েছি সবি।

তুমি যে পথে যাও
আলো হয়ে যায়,
অন্ধকার সব
দূরে সরে যায় ।
তোমার আলোতে ধরা হলো আলোকিত,
তাই তোমার শেখানো পড়ি তাসবি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...