শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মনের খবর তুমিই জানো

মনের খবর তুমিই জানো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মনের খবর তুমিই জানো
মালিক রব্বানা,
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।

চাই না যেতে জাহান্নামে
করো গো তুমি মাফ,
ওগো মাওলা মনের ময়লা
দাও করে দাও সাফ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ

এই পৃথিবীর মোহে পড়ে
করেছি অপরাধ,
অজানাতে দিয়েছি কতো
মিথ্যা অপবাদ ।

আমায় তুমি ক্ষমা করো
ওগো রাব্বানা ।
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...