শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

এক হও আলেমেদ্বীন

এক হও আলেমেদ্বীন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এক হও আলেমেদ্বীন
হবে তুমি যেদিন,
শান্ত হবে এই ধরা
আসবে সুদিন ।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী ‌।

যে পথের আজ তুমি
বার্তা বাহক,
জানি সে পথেরই কাজ
নেতিবাচক ।
তবু কেন দূরে দূরে আলেমেদ্বীন
করো আহ্বান হও একত্রিত ‌।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী ‌।

তুমি জানি এই পথের
সংগ্রামী কর্মী,
সবার থেকে তুমি
অনেক বেশি দামী ।
তাই তো তোমাকে রাসূলের তরিকায়
করতে হবে দ্বীন জয়ী ।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী ‌। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...