মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

রবের থেকে

রবের থেকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

রবের থেকে নাও গো চেয়ে
তুমি বারে বার,
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।

স্রষ্টা মুখি হলে তোমার
ক্ষমার দরজা খোলা, 
বাকি জীবন এমনি করে
হয় যদি পথ চলা ।
তওবা করো রবের কাছে
খুলতে মনের দুয়ার ।
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।

রবকে খুশি করলে তুমি
পাবে যে জান্নাত,
তুমিই হলে এই পৃথিবীর
শ্রেষ্ঠ নিয়ামত ।
তাঁর হুকুমেই জীবন গড়ো
ঘুচবে যে আঁধার ।
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...